• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শক্তিশালী করছে চীনের পিএলএকে

স্টাফ রিপোর্টার / ২৪২ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

জানুয়ারি ৩০, সিএমজি বাংলা ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার মাধ্যমে দিনে দিনে আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন।

সংবাদ সম্মেলনে চিয়াং বলেন, কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস-চেয়ারম্যান চাং ইয়ৌসিয়া এবং সিএমসি সদস্য লিউ চ্যনলির বিরুদ্ধে তদন্ত শুরু হওয়া সেনাবাহিনীর ভেতরে দুর্নীতিবিরোধী অভিযানের একটি বড় সাফল্য।

সম্প্রতি মন্ত্রণালয় জানায়, পার্টির শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের সন্দেহে চাং ও লিউকে তদন্তের আওতায় আনা হয়েছে। চিয়াং বলেন, এসব ঘটনা প্রমাণ করে যে পার্টি ও সেনাবাহিনী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় সংকল্প ও শক্তিশালী সক্ষমতা রাখে।

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সতর্ক করে চিয়াং বলেন, পিএলএর সঙ্গে সংঘর্ষে জড়ানোর যে কোনো প্রচেষ্টা নিজেদের ধ্বংস ডেকে আনবে।

তিনি আরও জানান, শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ এবং ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি তাইওয়ান প্রশ্নে মূলনীতি হলেও, চীন কখনোই বলপ্রয়োগের সম্ভাবনা পুরোপুরি বাতিল করবে না এবং কোনো পক্ষকে তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে দেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category