• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির অভিযোগের পর ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের অভিযান যুক্তরাষ্ট্রে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ নিয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: আরও ৮ আসামি রিমান্ডে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নয়জনের পদত্যাগ ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

দুর্নীতির কেলেঙ্কারিতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের প্রধান সহকারীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার / ৯৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

দুর্নীতির কেলেঙ্কারির জেরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর প্রধান সহকারী শনিবার (২৭ জুন) পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

কর কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচ লাখ ডলারের সঞ্চয়ের তথ্য গোপন করার কথা স্বীকার করার মাত্র দুই সপ্তাহ পর তিনি এ সিদ্ধান্ত নিলেন।

৪৬ বছর বয়সী মানুয়েল আদোর্নি বিলাসবহুল জীবনযাপন নিয়ে বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে পরিবারের ব্যয়বহুল অবকাশযাপন ও সরকারি আয়ের তুলনায় অনেক বেশি মূল্যের সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরুর পর মিলেইর শীর্ষ এই সহকারীর ওপর তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি হয়। এরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

চলতি মাসের শুরুতে এলএন প্লাস চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আদোর্নি বলেন, আর্জেন্টিনায় দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি চলার কারণে তিনি ও তার স্ত্রী বছরের পর বছর সব আর্জেন্টাইনদের মতোই অর্থ সঞ্চয় করেছেন।

দীর্ঘদিনের লাগামহীন মূল্যস্ফীতির কারণে আর্জেন্টাইনরা স্থানীয় মুদ্রা পেসোর পরিবর্তে ডলার কিনে নগদ অর্থ হিসেবে নিজেদের বাড়িতে সংরক্ষণ করতেন।

প্রেসিডেন্ট মিলেই তার রাজনৈতিক মিত্রের প্রতি অবিচল সমর্থন বজায় রেখেছেন।

আদোর্নির পদত্যাগের পর প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও তার বোন কারিনা মিলেই তার কাজের জন্য ধন্যবাদ জানান।

এর আগের সপ্তাহেই আদোর্নি প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক মুখপাত্রের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category