• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

৮ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক মিডফোর্ট হাসপালের হিসাব রক্ষক জাহিদুর রহিম

ফারহান / ২৯৫ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ঢাকার মিটফোর্ড হাসপাতাল-এ কর্মরত হিসাবরক্ষক জাহিদুর রহিমের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে দায়িত্বে থেকে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
সূত্র জানায়, সরকারি অর্থ ব্যবস্থাপনার দায়িত্বে থাকলেও তিনি সেই সুযোগকে কাজে লাগিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে সরকারি অর্থ লেনদেনে অনিয়ম, হিসাব গরমিল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, তার নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে একাধিক জমি, বাড়ি ও সম্পদের তথ্য মিলেছে, যা তার বৈধ আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এতে করে তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজধানীর ডেমরা এলাকার বাঁশের পুলে “নূরমহল” নামে একটি ৮ তলা ভবন রয়েছে তার নামে।

 

একই এলাকায় বাদশা মিয়া রোডের মুসলিম নগর টাওয়ারে রয়েছে আরও দুটি ফ্ল্যাট।

এছাড়াও, পাশাপাশি নির্মাণাধীন আরও একটি ৮ তলা ভবনের মালিকানা রয়েছে জাহিদুর রহিমের

—এমন তথ্যও উঠে এসেছে অনুসন্ধানে।

এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে থেকেও এ ধরনের দুর্নীতির অভিযোগ নতুন করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়—তদন্তে আর কী কী তথ্য বেরিয়ে আসে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category