• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

দুর্নীতির দায়ে কারাগারে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি

স্টাফ রিপোর্টার / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আর্থিক দুর্নীতির মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে গেলেন।লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে লাখ লাখ ইউরো নেওয়ার মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিন বছর কার্যকর কারাদণ্ড এবং দুই বছর স্থগিত। আদালত জানিয়েছেন, সারকোজি নির্বাচনী প্রচারের জন্য অবৈধ অর্থ গ্রহণ ও ষড়যন্ত্রের দায়ে দোষী প্রমাণিত হয়েছেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।

৭০ বছর বয়সী সারকোজিকে প্যারিসের লা সান্তে কারাগারের একটি পৃথক কক্ষে রাখা হয়েছে। ওই কক্ষের আয়তন প্রায় ৯ বর্গমিটার।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সহযোগী নেতা ফিলিপ পেতাঁ ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে যাওয়ার পর এই প্রথম কোনো ফরাসি প্রাক্তন প্রেসিডেন্টকে কারাগারে পাঠানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category