• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

ইসরায়েল বিশ্ববিবেকের প্রতিও চরম অবজ্ঞা দেখিয়েছে: অধিকারকর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

স্টাফ রিপোর্টার / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে ‘নিরস্ত্র ও বেসামরিক’ অধিকারকর্মীদের ওপর ইসরায়েলের ‘ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগের’ ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম এ নিন্দা জানান। গাজা অভিমুখী নৌবহরে থাকা ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে বহরটির সঙ্গে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। আটক হয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গও।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, মানবিক একটি অভিযানকে আটকে দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি নয়; বরং বিশ্ববিবেকের প্রতিও চরম অবজ্ঞা দেখিয়েছে। এ নৌবহর অবরুদ্ধ থাকা মানুষদের সংহতি, সহানুভূতি ও ত্রাণের প্রত্যাশার প্রতীক।

আনোয়ার ইব্রাহিম সতর্ক করে দিয়ে লিখেন, ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে, বিশেষ করে মালয়েশিয়ার নাগরিকদের বিষয়ে সম্ভাব্য সব ‘বৈধ ও আইনানুগ উপায়’ প্রয়োগ করবে মালয়েশিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category