• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

সাবেক পরিবেশমন্ত্রী ও প্রধান বন সংরক্ষকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, তার ছেলে জাকির হোসেন জুমন এবং প্রধান বন সংরক্ষক আমির হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

আক্তার হোসেন জানান, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য ও সিন্ডিকেটেসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ অনুসন্ধানে কমিশন একটি টিম গঠন করেছে। উপ-পরিচালক মো. আলমগীর হোসেন ও সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামের সমন্বয়ে গঠিত দুদকের টিম অভিযোগটি অনুসন্ধান শুরু করেছেন। এরইমধ্যে বিভিন্ন দফতরে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর তথ্য চেয়ে দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে প্রধান বন সংরক্ষকসহ বেশ কয়েকজন কর্মকর্তার চাকরির সময়ে রেঞ্জ, পোস্টিং, পদায়নের অফিস আদেশের কপি এবং বিভিন্ন কার্যালয়ে দুই বছরের অধিক সময় ধরে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, মোবাইল নম্বর, স্থায়ী ঠিকানা চাওয়া হয়েছে। এছাড়া বদলি বাণিজ্য সংক্রান্ত বিভাগীয় তদন্ত হয়ে থাকলে তার সত্যায়িত কপিও চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category