• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়লেন গণঅধিকার পরিষদ নেতা দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা কাজ না করেই ১ কোটি ৫৫ লাখ টাকা বিল প্রদান খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে দুর্নীতি: দুই ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের দুর্নীতি খতিয়ে দেখতে প্রতিবেদন দুদকে ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি সাবেক আইনমন্ত্রী আনিসুলসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য প্রস্তুত দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার, অর্ধেকের যোগ্যতা পুরোপুরি কাজে লাগছে না সংস্কারে বাংলাদেশকে সহায়তা দেবে উন্নয়ন সহযোগীরা: রাশেদ আল মাহমুদ তিতুমীর বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী সওজে লোভনীয় পদে আওয়ামী প্রকৌশলীরা

দুর্নীতির অভিযোগ প্রমাণিত, তবু লঘুদণ্ড শাস্তি এসপি নুরুজ্জামানকে

স্টাফ রিপোর্টার / ৭৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাজশাহী অঞ্চলে নৌ পুলিশে কর্মরত থাকার সময়ে ওঠা ‌‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার বি এম নুরুজ্জামানকে ‘তিরস্কার’ সূচক লঘুদ-দিয়েছে সরকার। গত ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপন আদেশে এই লঘুদ- দেওয়া হয়। বি এম নুরুজ্জামান ২৪তম বিসিএস কর্মকর্তা। চট্টগ্রামের আগে তিনি রাশাহী অঞ্চলের নৌ পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) উপ-পুলিশ কমিশনার ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার চিঠির স্মারক নম্বর ৪৪.০০.০০০০,০০০.২৩৪.২৭.০০০৪.২৬-২৭৪। তবে প্রজ্ঞাপনটিতে কোনো অসদাচরণ ও দুর্নীতির প্রমাণ মিলেছে সেই বিষয়ে বিস্তারিত লেখা নেই।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বি, এম, নুরুজ্জামান (বিপি-৭৭০৫১১০৭৪৪) বর্তমানে সুপার নিউমারারি অতিরিক্ত ডি আই জি,  নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম ইতঃপূর্বে নৌ পুলিশ, রাজশাহী অঞ্চল হিসাবে কর্মরত ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুপূর্বক কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিলপূর্বক ব্যক্তিগত শুনানির ইচ্ছা পোষণ করলে গত ১৫-০৭-২০২৬ তারিখ তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে অভিযোগ, লিখিত জবাব, শুনানিকালে উভয়পক্ষের বক্তব্য ও উপস্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল)
বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) বিধি যথাক্রমে অনুসারে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণ’-এর অভিযোগে একই বিধিমালার ৪(২) উপ-বিধি (১)(ক) অনুযায়ী তাকে ‘তিরস্কার’ সূচক লঘুদ- দেওয়া হলো। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।চিঠিতে পুলিশ মহাপরিদর্শকে প্রজ্ঞাপনটি বর্ণিত কর্মকর্তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় জারির অনুরোধ করা
হয়েছে। এ বিষয়ে কথা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপসচিব (শৃঙ্খলা-১ শাখা) রোকেয়া পারভীন জুই সাংবাদিকদের বলেন, ‘বি এম নুরুজ্জামানকে লঘুদ-ের বিষয় আরও আগের। এ নিয়ে অলরেডি প্রজ্ঞাপনও হয়ে গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category