• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

রাঙ্গামাটিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রাঙ্গামাটি, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জেলা দুর্নীতি দমন কার্যালয় ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার।

এ সময় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক ললিত সি. চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সেন্ট ট্রিজার স্কুল রানার্সআপ হয়েছে।

পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category