• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

নাবিল গ্রুপের চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

জাল কাগজপত্র তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ও তার স্ত্রীসহ ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান। একই মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের স্ত্রী ফারজানা পারভীন ছাড়াও ইসলামী ব্যাংকের সাবেক শীর্ষ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে কোনও রকম পণ্য কেনাবেচা না করে ৯৫০ কোটি টাকার ভুয়া ডিল সংক্রান্ত রেকর্ডপত্র বানিয়েছেন। তারা ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গ্রাহক প্রতিষ্ঠানের অনুকূলে বাই মুরাবাহা টিআর বিনিয়োগ প্রস্তাবনা, সুপারিশ, অনুমোদন, বিতরণ ও উত্তোলন করে সাধারণ আমানতকারী ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থের উৎস গোপন করতে মানিলন্ডারিং করেছেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category