• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নানের বিরুদ্ধে ২ মামলা অনুমোদন

স্টাফ রিপোর্টার / ৯৭ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৭ জুলাই) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার বাদি হয়ে মামলা দুটি দায়ের করবেন।

আক্তার হোসেন জানান, শেখ আব্দুল হান্নানের সন্তানদের নামে তিন দেশে সম্পদের খোঁজ পাওয়া গেছে।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ আব্দুল হান্নান জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন। একই সময়ে তিনি নিজের নামে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

এজাহারে বলা হয়, তিনি অপরাধলব্ধ এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

অন্যদিকে, শেখ আবদুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগম স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। এছাড়া, তিনি নিজ নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ১২৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এই অভিযোগে তাহমিদা বেগম ও তার স্বামী শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং ফৌজদারি দণ্ডবিধির ১০৯ ধারায় একটি পৃথক মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের ভিত্তিতে আদালত শেখ আব্দুল হান্নান, তাহমিদা বেগম ও তাদের পরিবারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আদালতের নির্দেশে তাদের ৩৮টি ব্যাংক হিসাব ফ্রিজ এবং ঢাকার অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট ও জমি জব্দ করা হয়। এসব পদক্ষেপের ফলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে এসেছে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category