• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

দুর্নীতিতে দণ্ডিত কাস্টমস কর্মকর্তা পুনর্বহাল, বিভাগীয় শাস্তির মুখোমুখি

স্টাফ রিপোর্টার / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ও কারাবাসের পর বরখাস্ত হওয়া চট্টগ্রামের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেনের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে তার বিরুদ্ধে ‘বেতন বৃদ্ধি স্থগিতকরণ’ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে রোববার (২০ জুলাই) এসব তথ্য জানা গেছে।

আদেশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা একটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে ১ মাস ১০ দিন কারাভোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পাবলিক সার্ভেন্টস (ডিসমিশাল অন কনভিকশন) অধ্যাদেশ ১৯৮৫ এর বিধি অনুযায়ী তাকে ২০১২ সালের ২৯ জানুয়ারি সাময়িক বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে একই বিধিমালার আওতায় তাকে ৯ মে পূর্ণ বরখাস্ত করা হয়। পরে তিনি উচ্চ আদালতে আপিল করেন এবং আদালত ২০২১ সালের ১৪ মার্চে দেওয়া রায়ে তার কারাদণ্ড বাতিল করে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। যা তিনি পরিশোধ করেন। আদালতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪২(২) ধারা অনুযায়ী তাকে পুনর্বহাল করে বিভাগীয় দণ্ড হিসেবে ২৯ জানুয়ারি ২০১২ হতে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সময়কালের জন্য বেতন বৃদ্ধি স্থগিতকরণের আদেশ দেওয়া হয়েছে।

২০১০ সালের ২৯ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন শিবলী কাস্টমস কর্মকর্তা দেলোয়ার হোসেনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়। দেলোয়ার হোসেন সম্পদের হিসাব জমা না দেওয়ায় ২০১১ সালের মে মাসে দুদকের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলায় দেলোয়ার হোসেন ছাড়াও তার স্ত্রী ও ছেলেকে আসামি করা হয়েছিল। এ মামলার পর দুদকের আইনি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে  রিট দায়ের করেছিলেন দেলোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category