• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দিল্লিফেরত দুই যাত্রীর ব্যাগ খুলতেই হতবাক সিআইডি!

স্টাফ রিপোর্টার / ৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা। বুধবার (১২ আগস্ট) ভারত থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির সি-শিফটের সদস্যরা দিল্লির এআই-২৩৭ নম্বর ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করেন। বিমানটি ঢাকায় অবতরণ করার পর সন্দেহভাজন দুই যাত্রীকে শনাক্ত করা হয়।

পরবর্তীতে যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার ‘জনি ওয়াকার রেড লেবেল’ ব্র্যান্ডের মদ পাওয়া যায়। একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ থেকে ‘স্কটিশ লিডার’ ও ‘গ্র্যান্টস’ ব্র্যান্ডের মোট ৫ লিটার মদ উদ্ধার করেন কর্মকর্তারা।বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category