• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি! দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়লেন গণঅধিকার পরিষদ নেতা দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা কাজ না করেই ১ কোটি ৫৫ লাখ টাকা বিল প্রদান খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে দুর্নীতি: দুই ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের দুর্নীতি খতিয়ে দেখতে প্রতিবেদন দুদকে ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি

কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?

স্টাফ রিপোর্টার / ৫০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির মাধ্যমে আমদানি করার অভিযোগে চট্টগ্রামে একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এটির দাম কয়েক কোটি টাকা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর রহমতগঞ্জ এলাকার সাত্তার মঞ্জিল থেকে গাড়িটি জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে গাড়িটি দেশে আনা হয়েছে। এজন্য জব্দ করা হয়।’ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি দল অভিযান চালিয়ে চট্ট মেট্রো-গ ১১-৩৬৫১ নম্বরের গাড়িটি জব্দ করে। সম্প্রতি মোংলা বন্দরে পুরাতন গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে বিলাসবহুল গাড়িকে তিন থেকে চারটি বড় অংশে কেটে আমদানির কৌশল শনাক্ত করা হয়েছে। এ ধরনের পদ্ধতিতে গাড়ি আমদানি করে শুল্ক ফাঁকি দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় ও আমদানি-সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। কিন্তু তিনি কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের কাছে কোনও দলিল বা তথ্য উপস্থাপন করতে পারেননি। কর্মকর্তারা একাধিকবার গাড়িটির চাবি চাইলেও তা দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে আমদানি সংক্রান্ত কোনও দলিল কিংবা গাড়ি কেনার নথি দেখাতে না পারা এবং গাড়ির চাবি না দেওয়ায় জব্দ করা হয়।

এ বিষয়ে কাস্টমসের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ বলেন, ‘গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে ক্রয় ও আমদানি সংক্রান্ত কাগজপত্র চাওয়া হয়। তিনি এ সংক্রান্ত কোনও দলিল বা তথ্য আমাদের দিতে পারেননি। মূলত শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, ভিন্নতর উপায়ে বা চোরাচালানের মাধ্যমে গাড়িটি আমদানির এবং দলিলপত্র জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category