• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট বিপিএলে ফিক্সিং: এবার শাস্তি পেলেন দলের মালিক ও ম্যানেজার আসিফ মাহমুদের বিরুদ্ধে আরও দুর্নীতির অভিযোগের কথা জানাল দুদক কর কমিশনার জিয়াউদ্দিন মাহমুদের ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ

ডিএসসিসির প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

সরকার বিভাগের উপসচিব মো. রশিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ মোবারক উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি, অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেড সুবিধা গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে।

 

এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানের নেতৃত্বে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category