দুর্নীতিমুক্তির প্রতিশ্রুতি রক্ষাতেই কি ঝোড়ো ইনিংস? ‘ডবল ইঞ্জিন’ অভিযানে নেতা-পুলিশকর্তা-সহ ডজনের বেশি গ্রেফতার ১০দিনে!
স্টাফ রিপোর্টার
/ ২৫৫
Time View
Update :
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
Share
গত ৯ মে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। দু’দিনের মাথায় অর্থাৎ ১১ মে রাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে ইডি তলব করেছিল।কথা ছিল দুর্নীতিমুক্ত রাজ্য উপহার দেওয়ার। শুধু ভাষণে নয়। গানে, স্লোগানে, সঙ্কল্পপত্রে— সর্বত্র দুর্নীতি, তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ-এর বিরুদ্ধে বিজেপির প্রচার ছিল সবচেয়ে উচ্চকিত। সরকার গঠনের পরে সেই প্রতিশ্রুতি পূরণের বার্তাই কি সবচেয়ে তৎপর ভাবে দিতে চাইছে বিজেপি? একা রাজ্য সরকার অবশ্য নয়, সঙ্গে জুড়েছে একাধিক কেন্দ্রীয় এজেন্সি। রাজ্য জুড়ে দুর্নীতি-তোলাবাজির নানা অভিযোগের বিরুদ্ধে শুরু হয়েছে ‘ডবল ইঞ্জিন’ অভিযান। নতুন সরকারের প্রথম ১০ দিনে দুর্নীতির অভিযোগে পুলিশ, সিবিআই, ইডি-র হাতে গ্রেফতার এক ডজনেরও বেশি। ধৃতদের মধ্যে রাজ্যের সদ্যপ্রাক্তন মন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ‘বিশেষ আস্থাভাজন’ পুলিশকর্তাও রয়েছেন।গত ৯ মে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। দু’দিনের মাথায় অর্থাৎ ১১ মে রাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে ইডি তলব করেছিল। ওই তালিকায় কম বেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে বলে ইডি সূত্রের খবর। সেই মামলাতেই গত সোমবার রাত সওয়া ৯টা নাগাদ বিধাননগর বিধানসভা কেন্দ্রের সদ্য-পরাজিত তৃণমূল প্রার্থীকে ইডি গ্রেফতার করে।