• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

দুর্নীতির ৬ মামলায় কারাগারে মানসিক হাসপাতালের সাবেক পরিচালক

স্টাফ রিপোর্টার / ৬১ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা ৬টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মলয় কুমার দাস।


অভিযুক্ত ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস যশোর জেলার মনিরামপুর থানার কুলটিয়া এলাকার মৃত বিরাট চন্দ্র বিশ্বাসের ছেলে। বর্তমানে পাবনার দিলালপুরের স্টার অ্যাপার্টমেন্টের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঠিকাদার ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অর্থবছরে পণ্য সামগ্রীর মূল্য প্রকৃত বাজার মূল্যের চেয়ে বেশি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এবিষয়ে তদন্তের পর ২০২২ সালে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সাবেক সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) শহীদুল আলম সরকার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন দুদক, পাবনার পিপি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। অপরপক্ষে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন ও আলী রেজা পারভেজ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category