• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

বেলকুচি পৌর প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নকশা অনুমোদন ঘিরে সিন্ডিকেট তৈরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রকৌশলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত সোমবার বিকেলে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাত শিল্প সমৃদ্ধ বেলকুচি পৌরসভার এই কর্মকর্তা দীর্ঘ দিন ধরে ক্ষমতার অপব্যবহার করছেন। সাধারণ মানুষের বাসা-বাড়ির প্ল্যান ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে কৃত্রিম সঙ্কট তৈরি। নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের দীর্ঘসূত্রতায় ভোগান্তিতে ফেলেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম প্রমুখ। দ্রুত এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী শাহ আলম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান জানান, আমরা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category