• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ১৬৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার।

এতে জেডিপিসি অগ্রণী হয়ে কাজ করছে।শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।এসময় প্রতিমন্ত্রী জেডিপিসির সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করে নানা দিকনির্দেশনা দেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।জেডিপিসির কার্যক্রমের প্রশংসা করে শরীফুল আলম বলেন, পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ডিজাইন ও উদ্যোক্তা তৈরিতে জেডিপিসি কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদাকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।এসময় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category