• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১০৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বান্দরবানে আগুনে দগ্ধ হয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম হ্লানুচিং মারমা (৪৬)। রোববার (১২ এপ্রিল) দুপুরে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ফথোয়াই অং কারবারিপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতের নাম হ্লানুচিং মারমা। তিনি স্থানীয় বাসিন্দা মেদোক মারমার মেয়ে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নিহত হ্লানুচিং মারমাদের বাড়ি পাড়া থেকে একটু দূরে হওয়ায় ওই দিকে তেমন কারো যাওয়া আসা নেই। রোববার দুপুরে হঠাৎ তাদের বাড়িটিতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হ্লানুচিং মারমার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীতায় ভুগছিলেন এবং বাড়িতে মা-বাবার অনুপস্থিতিতে নিজেই নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বান্দরবান ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পোড়া বাড়িতে তল্লাশি করে বাথরুম থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category