• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার / ২৪৯ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নতুন সরকারের প্রশংসায় রাষ্ট্রপতি বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে। এটা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ হচ্ছে। সরকার নানা কাজ বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং জনগণের কল্যাণে কাজ করছে।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের পরিবর্তে দুর্নীতির মাত্রা বাড়িয়েছিল, যা আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।

রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়ে তথ্য জানান। কৃষি, অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপে নেবে বলে আশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category