• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

দুর্নীতির মামলায় আ.লীগের সাবেক মেয়র রমজান কারাগারে

স্টাফ রিপোর্টার / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে দুদকের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসান দুই পক্ষের আইনজীবীর শুনানির পর জামিন আবেদন নামঞ্জুর করে রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের দক্ষিণের জায়গা ভরাটের কাজ দেওয়া হয় মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের মালিক জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টুকে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই সেই সময়ের পৌর মেয়র রমজান আলী একই কাজ বারবার বর্ধিত করেন।ঠিকাদারের সঙ্গে মিলে ১৯৯৯ সালে পৌরসভার তহবিল থেকে ৪ লাখ ২২ হাজার ৭৮০ টাকা ও আত্মসাৎ করেন।

 

অন্যদিকে ১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মানিকগঞ্জ কাঁচা বাজারের দক্ষিণ পাশের খাল ভরাটের কাজও দেওয়া হয় আমিরুল ইসলাম মট্টুকে।পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তাদের বাধা সত্ত্বেও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া রমজান আলী একই কাজ বারবার বর্ধিত করে ঠিকাদারের সঙ্গে মিলে তিন লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ করেন। ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মো. রমজান আলী ও আমিরুল ইসলাম মট্টুকে আসামি করে ২০০৭ সালের ৩ মে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

আরেকটি মামলায় সাবেক মেয়র রমজান আলী ও তৎকালীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার হামিদুর রশিদ কাজল মিলে ২০০৪ সালে মানিকগঞ্জ পৌরসভার জিপ মেরামতের নামে দুটি চেকের মাধ্যমে এক লাখ টাকা অগ্রিম তুলে তা আত্মসাৎ করেন। এরপর ২০০৬ সালে হামিদুর রশিদ কাজল জিপ মেরামতের জন্য দুটি চেকের মাধ্যমে আরও এক লাখ টাকা অগ্রিম তুলে আত্মসাৎ করেন। পরে তাদের নামে ২০০৭ সালের ৩০ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

দুর্নীতি দমন কমিশনের করা তিন মামলায় চার্জ গঠন করেছেন আদালত। এসব মামলায় পৌরসভার সাবেক মেয়র রমজার আলী ছাড়া অন্য অভিযুক্তরা হলেন পৌরসভার সাবেক কমিশনার হামিদুর রশিদ কাজল, ইকবাল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মট্টু। তদন্ত শেষে ২০০৮ সালে ৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম।

রমজান আলীর আইনজীবী এ টি এম শাহজাহান বলেন, দুদকের করা মামলায় রমজান আলী জামিনে ছিলেন। অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। আজ তিনি উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, আমরা আবার জামিন আবেদন করব। আশা রাখি আদালত জামিন মঞ্জুর করবেন।

দুদকের আইনজীবী দেওয়ান মিজানুর রহমান বলেন, রমজান আলীর বিরুদ্ধে তিনটি দুদকের মামলা আদালতে বিচারাধীন। এর মধ্যে একটি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। অপর দুটি মামলা আদালতে চলমান থাকলেও তিনি অনুপস্থিত থাকায় গত ১ ফেব্রয়ারি তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে দুটি মামলায় রমজান আলী আজ আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category