প্রতিমন্ত্রী বলেন, অতীতের নানা কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।
পরিদর্শনের শুরুতে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে পাথরাজ নদী ও সংশ্লিষ্ট খালের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা নেন।
তিনি উল্লেখ করেন, ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাথরাজ খাল খননে কর্মসূচি শুরু করেছিলেন।বর্তমানে অনেক খাল ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে পাথরাজ নদী পুনঃখননের সম্ভাব্যতা যাচাইয়ে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।