• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

ভারতে দুর্নীতি ফাঁস করায় মুসলিম নারী আইনজীবীর ওপর নৃশংস হামলা

স্টাফ রিপোর্টার / ২৬৯ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

উত্তরপ্রদেশের হরদই জেলায় এক মুসলিম নারী আইনজীবীর ওপর প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনায় নিরাপত্তা ও ন্যায়বিচার নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আইনজীবী ফিরদৌস জাহানের অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের দুর্নীতি ফাঁস করার ‘শাস্তি’ হিসেবেই তাঁর ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।বুধবার (২৮ জানুয়ারি) আইনজীবী ফিরদৌস জাহান যখন তাঁর পরিবারের সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন, তখন প্রকাশ্য রাস্তায় একদল দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। অভিযোগ অনুযায়ী, স্থানীয় গ্রাম প্রধানের স্বামী নাসিম ও তার অনুগামীরা লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে গাড়িতে হামলা চালায়। গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয় এবং ভেতরে থাকা যাত্রীদের টেনে বের করে মারধর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category