• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

বিদেশে দুর্নীতির অভিযোগেও তদন্ত করতে পারবে দুদক

স্টাফ রিপোর্টার / ১৬১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি কিংবা দেশে থাকা বিদেশিরা অন্য দেশে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও, তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নতুন ‘দুর্নীতি দমন কমিশন ২০২৫ অধ্যাদেশের’ খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নীতিগত অনুমোদন পেয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আজ তিনটি আইন নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এর একটি হলো দুর্নীতি দমন কমিশন আইন। এখন থেকে বাংলাদেশে অবস্থানকালে—যে-ই হোক, বাংলাদেশি বা বিদেশি—যদি অন্য দেশে কোনো দুর্নীতিতে জড়িত থাকে, তার তদন্ত ও বিচার দুদক করতে পারবে।’

খসড়ায় ‘জ্ঞাত আয়’-এর সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জ্ঞাত আয় মানে বৈধ আয়—অবৈধ আয় নয়। আইন উপদেষ্টা জানান, এসব বিষয়ে পূর্বের অস্পষ্টতা দূর করতে এ সংজ্ঞা সংযোজন করা হয়েছে।

আসিফ নজরুল আরও বলেন, যে এলাকায় দুদকের অফিস থাকবে, সেখানেই বিশেষ আদালত গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সাত সদস্যের একটি বাছাই কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক।

আইন উপদেষ্টা বলেন, কমিটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী আহ্বান করতে পারবে, আবার নিজেদের বিবেচনায়ও প্রার্থী বাছাই করতে পারবে। যারা কমিশনার হতে আগ্রহী, তাদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগও থাকবে।

নতুন অধ্যাদেশে দুদকের ক্ষমতা ও কার্যাবলি সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। অনুসন্ধান, তদন্ত ও এজাহার দায়েরের মতো ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এখতিয়ার বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

তবে একই সঙ্গে দুদকের অভ্যন্তরীণ জবাবদিহির বিষয়টি গুরুত্ব সহকারে তোলেন আইন উপদেষ্টা। তার ভাষায়, ‘দুদকের কাজ দুর্নীতি দমন করা, অথচ কমিশনের ভেতরেও দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং বলেছি, আজ নীতিগত অনুমোদন দিলেও আইনটি চূড়ান্ত করার আগে দুদকের অভ্যন্তরীণ জবাবদিহি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category