• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

এলজিইডি মহসিনের সম্পদের পাহাড়। বসুন্ধরায় ৭ তলা বাড়ি, ধানমন্ডিতে ফ্ল্যাট, ৪০ লক্ষ টাকার গাড়ি।

ফারহান আব্দুল্লাহ / ৭৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

এলজিইডির সাবেক প্রকৌশলী মহসিন উদ্দিন আহমেদ ভূঁইয়ার বিপুল সম্পদের সন্ধান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মহসিন উদ্দিন আহমেদ ভূঁইয়ার বিপুল সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে। তিনি সরকারি চাকরি থেকে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর অবসর নেন।

সরকারি সূত্রে জানা যায়, মহসিন উদ্দিন আহমেদ ভূঁইয়া ১৯৯১ সালের ২৩ এপ্রিল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় উপজেলা প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন। দীর্ঘ ৩৩ বছরের চাকরিজীবনে তিনি এলজিইডির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে রয়েছে—

তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অডিট)

পরিচালক, সুপারভাইজরি অ্যান্ড ইন্টারনাল অডিট ইউনিট

উপজেলা প্রকৌশলী (ফরিদগঞ্জ)

এবং শেষ পদ অতিরিক্ত প্রধান প্রকৌশলী

তবে অবসরের পর থেকেই তার বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বসুন্ধরায় একটি ৭ তলা বাড়ি, শুক্রাবাদে একটি ফ্ল্যাট, এবং প্রায় ৪০ লক্ষ টাকার ব্যক্তিগত গাড়ির মালিক। এছাড়াও রাজধানী ও ঢাকার বাইরে আরও অপ্রকাশিত সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চালানো হচ্ছে। সরকারি চাকরিজীবনের বেতনভাতা ও অনুমোদিত উৎসের বাইরে তার সম্পদের উৎস খতিয়ে দেখা হবে।

সকল খবর সবার আগে পড়তে newss247.com ভিজিট করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category