• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

উপদেষ্টা মাহফুজ ও এনসিপি নেতাদের দুর্নীতি ফাঁস করব’

স্টাফ রিপোর্টার / ৯৯ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় নির্বাচনে ঢাকা ১২ সংসদ সদস্য প্রার্থী মুনতাসির মাহমুদ বলেছেন, একটু চুপ আছি। কষ্ট হচ্ছে, মেনে নিয়েছি। অনেক দিন পর ৫ ঘণ্টা ঘুমালাম। খুব মজা করে পরোটা-ডাল খেলাম। ধৈর্য ধরে আছি। আমার কোনো ব্যাকআপ নেই, কেউ নেই সাথে। জামাত-শিবিরের পক্ষে পোস্ট দেখে ভাবতে পারেন, সেদিক থেকে সমর্থন পাচ্ছি।’

আমি নিশ্চিত করছি, জামাত শিবির থেকেও আমি কোনও সাপোর্ট পাচ্ছি না’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘জামাত সাপোর্ট দিলে রেড ক্রিসেন্টে আমার এই অবস্থা হতো না, তাদের সাহায্য আমি চেয়েছিলাম।’ উপদেষ্টা মাহফুজ ও এনসিপি নেতাদের দুর্নীতি ফাঁস করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। আজ শনিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা।

মুনতাসির মাহমুদ বলেন, ‘সময় নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করব আমি। যা আমি বলি, তা আমি করি। প্রমাণের অভাব নেই, কিন্ত এগুলা গুছিয়ে আনা লাগে। আমার কোনো টিম নেই, ভিডিও আমি করি, এডিটও আমি করি। লাইভ করি, ইউটিউবে আপলোড করি, সেটার থাম্বনেইলও আমাকে বানাতে হয়। আমার দুর্নীতির টাকা নেই।

নিরাপত্তা নেই, একাধিক উপদেষ্টা আমার বিরুদ্ধে সরাসরি কাজ করছেন’ এমন মন্তব্য করে ‍তিনি বলেন, ‘সুযোগ পাইলেই আমার ক্ষতি করবে। আমার ফেসবুক সর্বোচ্চ রেস্ট্রিকটেড করে রাখা হয়েছে। যেখানে সেদিন ৭০০০ লোক একসাথে লাইভ দেখেছে, সেখানে এখন ৫০ জনও একসাথে লাইভ দেখে না। এটা ক্ষমতার অপব্যবহার।

আরও পড়ুন: ভূমিকম্পে ঢাবির ২১ শিক্ষার্থী আহত, জানালেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক

তিনি বলেন, ‘আমি হতাশ নই, তবে বেশ কষ্টে আছি। মেনে নিয়েছি, আমি জানি, আমি জিতব, এটা আল্লাহর ওয়াদা। যারা আমাকে এ সংক্রান্ত কাজ গুলাতে সহযোগিতা করতে পারবেন, তারা যোগাযোগ কইরেন। দয়া করে কেউ হাই হ্যালো কইরেন না, যথাযথ কারণসহ মেসেজ দিয়েন। আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভালো একটা মাইক্রোফোন কিনতে চাই, অভিজ্ঞরা সাজেস্ট কইরেন।’

মুনতাসির মাহমুদ বলেন, ‘যারা নির্বাচনী ব্যানার ফেস্টুনের কাজে সহযোগিতা করতে চান, কইরেন। টাকার অভাবে কাজটা শেষ করতে পারছি না! সর্বোপরি, আমার জন্য দোয়া কইরেন। সততা এবং দুর্নীতি ছাড়াও রাজনীতি হয়, সেটা আমি দেখিয়ে দেব। এত এত ঘৃণার ভীড়েও কিছু মানুষ আমাকে ভালোবাসেন, আমি জানি। আমিও তাদের ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশ।’

পোস্টের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন মুনতাসির মাহমুদ। এতে কারও সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘কুইজ: কে কল দিল, কার সাথে কথা বলছি?’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category