বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সকালে সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত পণ্যসমূহ কুমিল্লা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে