• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

স্টাফ রিপোর্টার / ১৮৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‎১৭ বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা ছিলো তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে সঠিক পথ দেখিয়েছিল। সেই শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে আমাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
‎
‎শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঝিনাইদহের শৈলকূপার বগুড়া, আবাইপুর ও নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
‎
‎গণজমায়েতে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ কবর থেকে উঠে এসে রাতের আধারে কেউ আর ভোট দিয়ে যেতে পারবে না। ভোটের নামে জনগণের সঙ্গে কেউ আর প্রহসনের সুযোগ পাবে না।

তিনি বলেন, গত এক বছর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা দেশ আছেন তারা যদি নিজেদের শুধরে না নেন তবে অবশ্যই জনগণ তাদের রুখে দেবে। আপনাদের নেত্রী হাসিনা সবাইকে রেখে তার আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছে। এখন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছেন। কোনো লাভ হবে না।
‎
‎এ সময় শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু মুসাসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category