• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

বাগদান সারলেন তানজীব সারোয়ার

স্টাফ রিপোর্টার / ১৭৬ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ারের জীবনে এলো নতুন অধ্যায়। সেনা কর্মকর্তা সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তানজীব সারোয়ার। ঢাকার ক্যান্টনমেন্টে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই আংটি বদল অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

 

এ বিষয়ে শনিবার (১১ অক্টোবর) তানজীব সারোয়ার বলেন, হ্যাঁ আমাদের এনগেজমেন্ট হয়েছে শুক্রবার। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

তিনি আরও বলেন, সবাইকে বলার সুযোগ হয়নি। একেবারে বিয়ের সময় সবাইকে বলব। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি, কেননা এখনো অনুমোদন পায়নি সাবা।’

 

 

কনে সম্পর্কে তানজীব সারোয়ার বলেন, ‘আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং— ও আর্মি অফিসার, আমি গায়ক।

পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল; আমি এমনটা দেখিনি, আপনি কি দেখেছেন? আমার মনে হয় না কোথাও কোনো দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে। ও আর্মিতে লং কোর্স করেছে। এখন লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।’

 

 

অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে আলোচিত এই গায়ক বললেন, ওর সঙ্গে কথা হতো আমার। একটা সময় জানলাম সে এমআইএসটিতে পড়ে। পরে তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল, সে আর্মিতে রয়েছে। আমি অবাক হয়েছি আসলে। কিন্তু এখন বেশ অন্য রকম লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category