• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ডাকসু নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা রাকিব চাকরিচ্যুত

স্টাফ রিপোর্টার / ৮৯ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নারী প্রতিনিধিদের নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) কর্মী রাকিবুল মোবিন। সেই মন্তব্যের জেরে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে বিআইজিডিতে অভিযোগ দায়ের করেন ডাকসুর নবনির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া। সে অভিযোগের পর সোমবার (১৫ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে রাকিবুলকে চাকরিচ্যুত করার কথা জানায় বিআইজিডি।

এতে বলা হয়েছে, সম্প্রতি রাকিবুল মোবিনের ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট সম্পর্কে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) অবগত রয়েছে। পোস্টটি তার ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ তবে এটি কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না; তার ব্যক্তিগত মতামতকে বিআইজিডির প্রাতিষ্ঠানিক মতামত হিসেবে গণ্য করাও উচিত নয়।

এতে বলা হয়েছে, আমরা যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক সম্পৃক্ততা বা অন্য যেকোনো মতের ওপর ভিত্তি করে তাদের প্রতি করা যেকোনো অবমাননাকর, বৈষম্যমূলক বা অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই। যথাযথ পদক্ষেপ অনুসরণ করে আমাদের নৈতিক এবং পেশাদারি অবস্থানকে সমুন্নত রেখে আমরা জড়িত ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবসান টেনেছি। আমাদের প্রত্যেক সদস্য যেন আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধ ও আচরণবিধি মেনে চলেন বিআইজিডি সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জানা যায়, চাকুরিচ্যুত রাকিবুল মবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি নিজের ফেসবুক আইডিতে ডাকসুতে বিজয়ী নেত্রীদের একটি ছবি শেয়ার করে তাদেরকে ‘house slaves (গৃহদাসী)’ বলে অভিহিত দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category