• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা

Reporter Name / ২০৯১ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সচিব পদে পদোন্নতি পেতে ফান্ড রেইজ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছেন অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ!

তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এম আবদুল ওয়াদুদ পদোন্নতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় অথবা পানিসম্পদ মন্ত্রনালয়ের সচিব হতে চান। এই নিয়োগের জন্য তার কোটি কোটি টাকা দরকার। কারণ চুক্তি করে ৫০ কোটি/১০০ কোটি/বা তার ও বেশি টাকা দিয়ে আমলারা বিভিন্ন দপ্তরে নিয়োগ পাচ্ছেন, যা এখন আর নতুন নেই।

সচিব হতে যে টাকা লাগবে সেই ফান্ড তুলতে আবদুল ওয়াদুদ আবার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করছেন! পোষ্টে সংযুক্ত একটি সম্মতিপত্র থেকে দেখা যায়, ৩৩ কোটি টাকা ঋণ নিতে চান। যা ১৮ মাসে সুদে আসলে তাকে ফেরত দিতে হবে ৮৬ কোটি টাকা। এই অর্থ  তিনি কাজের মাধ্যমে পরিশোধ করবেন।

ওনার কি এমন প্রয়োজন পড়লো ৩৩ কোটি টাকার। আর ১৮ মাসে ৮৬ কোটি টাকা উনি কিভাবে কাজের মাধ্যমে পরিশোধ করবেন!!?

এসকল চুক্তিপত্রের বিপরীতে ওয়াদুদ সাহেব তার সোনালী ব্যাংকের ব্যক্তিগত অ্যাকাউন্টের ব্লাংক চেক প্রদান করেন। বাই নেমে ব্যাংক অ্যাকাউন্টের ফাঁকা চেক মূলত এইসব চুক্তির গ্যারান্টি হিসেবে কাজ করে। এছাড়াও চুক্তি করার সময় নিজের এনআইডি কার্ড স্ত্রীর এনআইডি কার্ডের কপি দেন। সেগুলো আবার নিজেই স্বাক্ষর দিয়েছেন।

পোষ্টে সংযুক্ত আবদুল ওয়াদুদের ‍সম্মতিপত্র, এনআইডি কার্ডের উপর স্বাক্ষর এবং ব্যাংকের ফাঁকা চেকের কপি সম্বলিত ডকুমেন্টসগুলো বিভিন্ন এআই এবং ডিপ ফেক ডিটেকশন অ্যাপস দিয়ে চেক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category