• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

খাল-নদী খননে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: প্রতিমন্ত্রী ফরহাদ

স্টাফ রিপোর্টার / ২২৪ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

পঞ্চগড়: বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, খাল-নদী খননসহ পানি উন্নয়ন কার্যক্রমে দুর্নীতির বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রকৌশলীদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলাল তলী বাঁধ এলাকার একটি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের নানা কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

সেই ধারণা বদলাতে সরকার পরিকল্পিতভাবে খাল, নদী ও জলাশয় খননের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে টেন্ডার প্রক্রিয়া ও খননকাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, নদী ও খাল খননের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল বা মে মাসের মধ্যেই অধিকাংশ খনন কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

বর্ষাকালে জরুরি প্রয়োজন ছাড়া নতুন করে খননকাজ বা নদীতে ব্লক ফেলার মতো কার্যক্রম গ্রহণ করা হবে না।ফরহাদ হোসেন আজাদ বলেন, মন্ত্রণালয়ের গৃহীত পরিকল্পনা শুধু বাস্তবায়নই নয়, ভবিষ্যতেও যাতে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিদর্শনের শুরুতে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে পাথরাজ নদী ও সংশ্লিষ্ট খালের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা নেন।

তিনি উল্লেখ করেন, ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাথরাজ খাল খননে কর্মসূচি শুরু করেছিলেন।বর্তমানে অনেক খাল ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে।

 

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে পাথরাজ নদী পুনঃখননের সম্ভাব্যতা যাচাইয়ে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category