• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ইউরোপীয় ইউনিয়নের সাবেক শীর্ষ কূটনীতিকের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক প্রধান কূটনীতিক ফেদেরিকা মগেরিনিসহ আরও দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ইউরোপীয় কৌঁসুলির কার্যালয় (ইপিপিও) এ তথ্য জানিয়েছে।

 

যদিও অভিযোগে মগেরিনির নাম সরাসরি উল্লেখ করেনি ইপিপিও। শুধু এটুকু বলা হয়েছে, বেলজিয়ামের ব্রুজ শহরে অবস্থিত কলেজ অব ইউরোপের রেক্টরকে (প্রধান) অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। বর্তমানে কলেজটির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মগেরিনি।

 

অভিযুক্ত অন্যরা ওই কলেজ এবং ইউরোপীয় কমিশনের জ্যেষ্ঠ দুজন কর্মকর্তা। মগেরিনিসহ তিনজনকেই জিজ্ঞাসাবাদ করেছে বেলজিয়ামের পুলিশ। এ ছাড়া তদন্তের অংশ হিসেবে পুলিশ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ফরেন সার্ভিসের সদর দপ্তর, কলেজ অব ইউরোপ এবং মগেরিনির বাড়িতে অভিযান চালিয়েছে।

 

নবীন কূটনীতিকদের একটি প্রশিক্ষণ একাডেমি পরিচালনার জন্য কলেজ অব ইউরোপকে দায়িত্ব দিয়েছিল ইইউর ফরেন সার্ভিস। কৌঁসুলিদের সন্দেহ, এই দায়িত্ব দেওয়ার জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছিল, তাতে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category