• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি! দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়লেন গণঅধিকার পরিষদ নেতা দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা কাজ না করেই ১ কোটি ৫৫ লাখ টাকা বিল প্রদান খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে দুর্নীতি: দুই ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের দুর্নীতি খতিয়ে দেখতে প্রতিবেদন দুদকে ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার / ১০১ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাছেন আলীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এর পরপরই জেলা কমিটি তাকে উপজেলা জামায়াতের আমির পদ থেকে অব্যাহতি দিয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার হাছেন আলীকে নোটিশ দিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা।

শামীম মিঞা বলেন, লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে হাছেন আলীসহ ৪ জন অধ্যক্ষ দাবি করে আসছেন। তবে ওই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। কিন্তু কলেজটিতে বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে রয়েছেন হাছেন আলী।’

তিনি আরও বলেন, ‘কলেজটি এমপিওভুক্ত হলেও জটিলতার কারণে এখনো শিক্ষক-কর্মচারীদের বেতন হয়নি। সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়ম, শিক্ষক-কর্মচারীর তালিকা তৈরিতে অনিয়মসহ তার (ইউএনওর) স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠেছে।’

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, ‘জবাব পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, হাছেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরপরই গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয় আল নুর ট্রাস্টে দলীয় ফোরামের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাছেন আলীকে উপজেলা জামায়াতের আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

হাছেন আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির আবু তাহের। কিন্তু কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category