• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

দুর্নীতির মামলায় চট্টগ্রাম এলএ শাখার সাবেক সার্ভেয়ার কারাগারে

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ) সাবেক সার্ভেয়ার মো. সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী শাহেদ কবির প্রথম আলোকে বলেন, আসামি সেলিম হাইকোর্ট থেকে জামিনে থাকলেও তার মেয়াদ শেষ হয়ে যায়। মামলার ধার্য দিনে আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠিয়ে দেন।দুদক জানায়, ২০১৯ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী তছলিম উদ্দিন নগরের চিটাগাং শপিং কমপ্লেক্সে তাঁর (নজরুল) স্ত্রীর মালিকানাধীন দোকানে ধরা পড়েন দুদকের হাতে। ওই সময় নজরুলের কাছে পাওয়া যায় ঘুষের নগদ ৮ লাখ ৭ হাজার টাকা ও ঘুষ বাবদ বিভিন্ন জমির মালিকের কাছ থেকে নেওয়া ৯১ লাখ ৮৩ হাজার টাকার চেক। এ ঘটনায় দুদক মামলা করে। ধরা পড়ার পর নজরুল ও তছলিমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।সাড়ে চার বছর তদন্ত শেষে দুদক গত বছরের ২৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে নজরুল ও তছলিম ছাড়াও এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম, দালাল নাসির আহমেদ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) নগরের মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়াকে আসামি করা হয়। আসামিদের মধ্যে নজরুল ও তছলিম জামিনে, ইব্রাহিম পলাতক। মারা গেছেন নাসির আহমেদ।চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলাম ঘুষের লাখ লাখ টাকা অগ্রিম নিতেন, তা–ও চেকের মাধ্যমে। চতুর্থ শ্রেণির কর্মচারী হয়েও ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা অনেকটা তাঁর হাতের মুঠোয় ছিল। সরকারের বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা নিতে আসা লোকজনকে ঘিরে চলত তাঁর এই ঘুষ–বাণিজ্য। ক্ষতিপূরণের টাকার ১০ থেকে ২০ শতাংশ কোনো ক্ষেত্রে আরও বেশি ঘুষ নেওয়া হতো। সার্ভেয়ার সেলিম ছিলেন নজরুলের সহযোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category