• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

শামীম ওসমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৯ কোটি ৭৬ লাখ টাকার সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের দুই সন্তানের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুদক।দুদক সূত্রে জানা গেছে, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর ৯টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।অন্য দিকে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান তাঁর স্বামীর সহায়তায় ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগ। এ ছাড়া তাঁর ৮টি ব্যাংক হিসাবে ২৪৬ কোটি ৬৮ লাখ ৯১ হাজার ১৩১ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধেও একই ধারায় মামলা অনুমোদন দিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category