• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির অভিযোগের পর ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের অভিযান যুক্তরাষ্ট্রে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ নিয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: আরও ৮ আসামি রিমান্ডে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নয়জনের পদত্যাগ ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য নদীর মোহনা চাঁদপুর ও সমুদ্র উপকূলের মোংলায় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের রাষ্ট্রদূত। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ওইসব কথা জানান। গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে পরিশোধিত পানি সারা দেশে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা শহরের ৭৪ শতাংশ পানিই ভূগর্ভস্থ উৎস থেকে তোলা হয়, যা ঝুঁকিপূর্ণ।প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদী থেকে পানি আনার জন্য ১৬ হাজার কোটি টাকার ‘সায়েদাবাদ প্রকল্প’ বাস্তবায়ন হচ্ছে। এর মাধ্যমে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা হবে।এই প্রকল্পে ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ শ কোটি টাকা দিয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি। এছাড়া ডেনমার্ক সরকার রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ১০০ কোটি টাকা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category