• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

মানিকগঞ্জে দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জে দুর্নীতির মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক এসকেএম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়।

মামলার এজাহার অনুযায়ী ২০০৭ সালে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া এর বিরুদ্ধে পৌরসভার ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়।তৎকালীন জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ এ মামলা করেন।

 

এছাড়া ২০০৯ সালে সাবেক মেয়র রমজান আলী আরেকটি বিশেষ মামলারও আসামি ছিলেন। আদালতে অনুপস্থিত থাকায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে বৃহস্পতিবার তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category