• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করলেন সিএএফ সভাপতি

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সভাপতি প্যাট্রিস মোৎসেপে তার সংস্থার বিরুদ্ধে সেনেগাল সরকারের তোলা দুর্নীতির অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার মরক্কোতে এক বক্তব্যে তিনি বলেন, কেউ আইনি পদক্ষেপ নিতে চাইলে তিনি তা স্বাগত জানাবেন এবং উৎসাহিত করবেন। তার ভাষায়, ‘এখানে লুকানোর কিছু নেই।’

বিতর্কের শুরু গত ১৮ জানুয়ারির আফকন ফাইনালকে ঘিরে। সেই ম্যাচে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে সেনেগাল। কিন্তু অতিরিক্ত সময়ে একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সেনেগালের খেলোয়াড়রা, কোচ পাপে থিয়াও ও তার সাপোর্ট স্টাফ মাঠ ছেড়ে চলে যান। যদিও ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ সেই পেনাল্টি মিস করেছিলেন।

এই মাঠ ত্যাগকে নিয়ম লঙ্ঘন বিবেচনা করে ১৭ মার্চ সিএএফ সেনেগালের জয় বাতিল করে দেয় এবং ম্যাচটি ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে নথিভুক্ত করে শিরোপা তাদের হাতে তুলে দেয়। এই রায়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় সেনেগাল সরকার এবং সংস্থাটির মধ্যে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায়।

অন্যদিকে সেনেগাল ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করে। মোৎসেপে জানান, সিএএসের যে সিদ্ধান্তই আসুক, আমরা তা মেনে নেব এবং বাস্তবায়ন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category