• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

রেশন দুর্নীতি মামলার তদন্তে সক্রিয় ইডি, কলকাতা, বনগাঁ, হাওড়া-সহ ১২ জায়গায় সকাল থেকে চলছে তল্লাশি অভিযান

স্টাফ রিপোর্টার / ১৩১ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, বনগাঁ, মুর্শিদাবাদ-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার আধিকারিকেরা।

কলকাতার লর্ড সিন্‌হা রোডে এক ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে ওই ব্যবসায়ীর নাম উঠে আসে। ওই ব্যবসায়ীর সংস্থার নামে রেশন সামগ্রী কী ভাবে এবং কোথায় কোথায় পাঠানো হত, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার পোদ্দার কোর্ট এবং মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

ইডি সূত্রে জানা গিয়েছে, কয়েক হাজার মেট্রিক টন গম অন্যত্র পাচার করা হচ্ছিল। এই রকমই গমবোঝাই প্রায় ১৮০টি ট্রাক ধরেছিল একটি কেন্দ্রীয় সংস্থা। সরকারি ট্যাগ সংবলিত ব্যাগ বা বস্তায় থাকা এই বিপুল পরিমাণ গম রেশনে বরাদ্দের জন্য নির্দিষ্ট ছিল কি না, এর পিছনে কোনও আর্থিক দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইডি। সেই সূত্রেই সোমবার সকালে একাধিক সংস্থার অফিসে তল্লাশি শুরু হয়।প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তকে ঘিরে এক সময় সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এই সংক্রান্ত ইডির একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল ইডি। বর্তমানে জামিনে মুক্ত তিনি। এ বার জ্যোতিপ্রিয়কে হাবড়া কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। সম্প্রতি তাঁর হয়ে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বালুকে ফাঁসানো হয়েছে। ওকে হিংসে করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category