• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

শ্রমিকদের মামলার তথ্য আড়াল করে নোভার্টিসের শেয়ার হস্তান্তর চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২২১ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের বিরুদ্ধে ঢাকার শ্রম আদালতে শ্রমিকদের ন্যায্য পাওনা সংক্রান্ত প্রায় অর্ধশতাধিক মামলা বিচারাধীন। এছাড়া কোম্পানির শেয়ার হস্তান্তর, আর্থিক অনিয়ম এবং সরকারি প্রতিষ্ঠান বিসিআইসি’র স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও একাধিক মামলা প্রক্রিয়াধীন আছে। এসব তথ্য আড়াল করে প্রতিষ্ঠানটির মালিকানা পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সম্প্রতি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) ওয়েবসাইট থেকে নোভার্টিসের প্রোফাইল সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ২৫ ও ২৬ জুন পোর্টাল পুনরায় চালুর অনুরোধে দুটি চিঠি দিয়েছে নোভার্টিস কর্তৃপক্ষ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা বা আইনি কার্যক্রম চলমান নেই। যা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আর এসবের নেপথ্যে রয়েছেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল এবং তার প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।’

মামলার আইনজীবীরা বলছেন, বিচারাধীন অসংখ্য মামলার তথ্য গোপন করে আরজেএসসিকে চিঠি দেওয়া একটি গুরুতর মিথ্যাচার এবং নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করে শেয়ার হস্তান্তরের অনুমোদন আদায়ের একটি অপকৌশল। সম্প্রতি উচ্চ আদালত থেকে নোভার্টিস সংক্রান্ত মামলার রায় ঘোষিত হলেও পূর্ণাঙ্গ রায়ের কপি পেতে কালক্ষেপণ হচ্ছে। শ্রমিকদের মামলায় ইতোমধ্যে আপিল বিভাগে সিভিল মিসেলেনিয়াস পিটিশন (সিএমপি) দায়ের করা থাকলেও পূর্ণাঙ্গ রায়ের কপি বিলম্বে প্রাপ্তিতে লিভ টু আপিল দায়ের করে শুনানি করতে বিলম্ব হচ্ছে। অভিযোগ উঠেছে, এই বিচারাধীন সময়ে আরজেএসসিকে চাপ প্রয়োগ করে শেয়ার হস্তান্তরের কাজটি সম্পন্ন করে ফেলা।এভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করে বিচারাধীন বিষয়ে মালিকানা গ্রহণের চেষ্টা শ্রমিকদের অধিকার, রাষ্ট্রীয় স্বার্থ ও বিনিয়োগ পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category