• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

প্রাথমিকের পর এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলাতেও ইডির নজরে পার্থ এবং অর্পিতা, চলতি মাসেই তলব করা হল দু’জনকে

স্টাফ রিপোর্টার / ১৫৭ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬


প্রাথমিকের পর এ বার এসএসসি দুর্নীতি মামলার তদন্তেও তৎপর হল ইডি। এই মামলার তদন্তে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ওই সূত্রের দাবি, চলতি মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে দু’জনকে তলব করা হয়েছে। পার্থ এবং অর্পিতা দু’জনেই এখন জামিনে মুক্ত।২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। পরে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।ইডি সূত্রে খবর, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।গত বছর নভেম্বরে সব মামলায় জামিন পেয়ে তিন বছর তিন মাস পর বাড়ি ফিরেছিলেন পার্থ। ডিসেম্বরে নাকতলার বাসভবন বিজয়কেতনে স্নানঘরে পড়ে গিয়ে বাঁ হাতে আঘাত পান পার্থ। বাইপাসের ধারের একটি হাসপাতালে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩১ ডিসেম্বর বাড়ি ফেরেন নিলম্বিত (সাসপেন্ড) তৃণমূল বিধায়ক পার্থ। অন্য দিকে, দু’বছর তিন মাস জেলে থাকার পর ২০২৪ সালের নভেম্বরে জামিন পান অর্পিতা। তিনি অবশ্য সিবিআইয়ের কোনও মামলায় গ্রেফতার হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category