• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

শেখ সেলিমের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার / ২৩০ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১ মার্চ) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে দুদক-এর মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কার্যক্রমে পছন্দের ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ হারে কমিশন গ্রহণ করে কার্যাদেশ প্রদান করেন।

তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট তার স্ত্রী মিসেস ফাতেমা সেলিম, পুত্র শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম ও কন্যা শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে-বেনামে আরও সম্পদ উদঘাটনের লক্ষ্যে একই আইনের ২৬(১) ধারায় তাদের প্রতি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category