সাইবার নিরাপত্তা ও ডাটা সুরক্ষা কাঠামো গঠন। তৃতীয়ত, ডিজিটাল রূপান্তরকে সুশাসনের সঙ্গে যুক্ত করা। ডিজিটাল অবকাঠামো কেবল অর্থনৈতিক মহাসড়ক নয়। এটি রাষ্ট্রক্ষমতা, নাগরিক অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনার ভিত্তি।
সমুদ্রতলের ফাইবার কেবল অদৃশ্য। কিন্তু এর প্রভাব দৃশ্যমান। বাংলাদেশ এরই মধ্যে বৈশ্বিক ডাটা মহাসড়কে যুক্ত হয়েছে। এখন প্রশ্ন, দেশ কি ক্যাবল ব্যবহারকারী থাকবে, নাকি কৌশলগত অবস্থান শক্তিশালী করে আঞ্চলিক ডাটা হাবে পরিণত হবে? ডিজিটাল অবকাঠামো সুযোগ দেয়। সার্বভৌম নীতি, স্বচ্ছতা এবং জবাবদিহি সেই সুযোগকে জনকল্যাণে রূপান্তর করে। ভবিষ্যতের প্রশ্ন এখনই করা জরুরি। কারণ ডাটা প্রবাহ যেখানে যায়, শক্তির ভারসাম্য সেদিকেই সরে যায়।