ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রণয়নে দেশবাসীর কাছে দুর্নীতি ও অনিয়মের তথ্য আহ্বান করা হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২১ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য এই টাস্কফোর্স গঠন করা হয়। এই টাস্কফোর্সের মূল উদ্দেশ্য- ডাক ও টেলিযোগাযোগ খাতে গত ১৫ বছরে দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন করা।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাস্কফোর্স ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকে শ্বেতপত্র প্রণয়নে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষাপটে কমিটি দেশবাসীর কাছে তথ্য চেয়ে সহযোগিতা চেয়েছে, যেন একটি তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা যায়