• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, গাইবান্ধায় ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ৪৯

স্টাফ রিপোর্টার / ৩৯২ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে নারীসহ ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশের মতো গাইবান্ধাতেও ৪৩টি কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৪টি কেন্দ্র থেকে মোট ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। সবচেয়ে বেশি ১১ জন পরীক্ষার্থী আটক হয়েছেন গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আবদুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার সময় জেলার ২৪টি কেন্দ্র থেকে ৪৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়েছে। আটকদের মধ্যে নারী পরীক্ষার্থীও রয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাইবান্ধা জেলা প্রশাসন আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত এক আদেশে প্রতিটি কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। আদেশ অনুযায়ী, দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রের আশপাশে সভা-সমাবেশ, মিছিল ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত পরীক্ষা প্রথমে গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়। পরে ৯ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরবর্তীতে আরেকটি নির্দেশনায় তারিখ ঠিক রেখে পরীক্ষার সময় পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে দুপুর ৩টায় নির্ধারণ করা হয়।

এর আগেও ২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধায় জালিয়াতির অভিযোগে পরীক্ষার্থী ও বহিরাগতসহ মোট ৩৮ জনকে আটক করেছিল র?্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category