• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

চুরি দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের: হাসনাত আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার / ২০৬ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত জোটের কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছি। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইছি, ভাই আমাদেরকে সহযোগিতা করেন। আমার মনে হয়, চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি খাওয়ার চেয়ে, ইট খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নে ‘ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত চাই। আমরা চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই বাংলাদেশটাতে পড়াশোনা করে আপনাদের ছেলেরা যথাযথভাবে চাকরি পাবে। আমরা চাই স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হবে। দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না; এই নিয়মটা চাই। তাহলে গণভোটেও আমরা হ্যাঁ চাই।

তিনি বলেন, বড় একটি ট্যাংকিতে পানি পূর্ণ করা হলো। আর সেই ট্যাংকিতে বাইরে থেকে ছিদ্র করা হল। তাহলে যতই পানি দেন, লাভ হবে না। এই ছিদ্রই হচ্ছে দুর্নীতি। এই ছিদ্র যদি বন্ধ করতে পারি তাহলে দুর্নীতি বন্ধ হবে। এবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এবারের নির্বাচন হবে ঋণখেলাপীদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।

এদিন দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার, ভবানীপুর, প্রজাপতি বাজার, সংচাইল, ছোটশালঘর, মন্ত্রী বাড়ি স্টেশনসহ বিভিন্ন এলাকায় ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে শহিদ সাগরের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category