• শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলার প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। বুধবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম তাকে নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ আটক করে। পরে তাকে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে আশরাফুল আলমকে।

যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আলআমিন জানান, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তথ্যানুযায়ী আজ বিকেলে দুদকের একটি টিম শিক্ষা অফিসে অভিযান চালায়। পরে সেখান থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আশরাফুল আলমকে আটক করা হয়।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দুদক কর্মকর্তা। এই মামলায় আশরাফুল আলমকে গ্রেপ্তার দেখানো হবে।

উল্লেখ্য, শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলনের বিষয়ে এ ঘুষ লেনদেন করা হয়েছিল বলে জানিয়েছে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category