• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

ঘুষের টাকাসহ শিক্ষা অফিসার আটক

স্টাফ রিপোর্টার / ২৩৪ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ষের ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে একটি টিম এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর পর পেনশন সংক্রান্ত পাওনা টাকা ছাড় করানোর জন্য তিনি গত তিন মাস ধরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের দ্বারে দ্বারে ঘুরছিলেন।

নুরুন্নবীর অভিযোগ, পেনশন ফাইল ছাড় করতে এর আগে তাকে ৮০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছিল। কিন্তু আশরাফুল আলম আরও টাকার দাবি করেন। টাকা না দিলে পেনশনের কাজ হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন। বাধ্য হয়ে আজ বুধবার বিকেলে আবারও ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে শিক্ষা অফিসে যান নুরুন্নবী। সেই টাকা আশরাফুল আলমের হাতে তুলে দেওয়ার সময় ওঁৎ পেতে থাকা দুদকের টিম তাকে হাতেনাতে আটক কর

দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category