• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানকে চট্টগ্রাম বিএনপি নেতাদের সাধুবাদ ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ ৫ দাবিতে শাহবাগ মোড় অবরোধ

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। এতে আশপাশের সড়কে যানজট দেখা দিয়েছে, আটকা পড়েছে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনছবি: দীপু মালাকার

ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ শুক্রবার বেলা তিনটায় পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি জাতীয় জাদুঘরের সামনে শুরু হলেও পরে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করা হয়।

অবরোধের কারণে এ মোড়ের সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা ‘সেতু, সেতু, সেতু চাই, ভোলা-বরিশাল সেতু চাই’, ‘দাবি মোদের একটাই, ভোল-বরিশাল সেতু চাই’, ‘আমার গ্যাস তুমি নাও, বিনিময়ে কী দাও’সহ নানা স্লোগান দেন।এই কর্মসূচি সামনে রেখে দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল আসতে দেখা যায়। সেতু ছাড়াও আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, গ্যাসভিত্তিক শিল্পায়ন, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নদীভাঙন রোধে টেকসই বেড়ি বাঁধ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা।

আন্দোলনের সমন্বয়কারী আতিক ইয়াসির আকিল প্রথম আলোকে বলেন, ‘আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত শাহবাগে অবস্থান করব। আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।’

শাহবাগে আন্দোলনে আসা ভোলার গণমাধ্যমকর্মী আদিল হোসেন প্রথম আলোকে বলেন, ভোলার সঙ্গে সড়কপথে দেশের অন্যান্য অংশের যোগাযোগ না থাকায় জেলার প্রাকৃতিক গ্যাস দেশের অর্থনীতিতে খুব বেশি অবদান রাখতে পারছে না। ভোলা বর্তমানে সারা দেশ থেকে বিচ্ছিন্ন, সেতু হলে এটি কেটে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category